ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেরই হাতের তালু বা পায়ের তলায় জ্বালা অনুভুতি হয়ে থাকে। তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তা বেজায় কষ্টদায়ক হয়ে ওঠে। যার ফলে ঘুম কম হওয়া, শরীরে অস্বস্তি বোধ হয়ে থাকে। তাই এই জ্বালাভাব কমিয়ে ফেলতে কয়েকটি টিপস মাথায় রাখা প্রয়োজন। তার আগে জানুন কেন হয় এই সমস্যা। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিচ খাবার খেলে, শরীর কষে গেলে, পানি কম খেলে বা কড়া ওষুধ খেলে এই সমস্যা হতে পারে। তাই এই সমস্যা থেকে বাঁচতে মাথায় রাখুন একয়েকটি বিষয়।

বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় টক জাতীয় ফল বেশি করে খেলে উপকার পাওয়া যায়। প্রতিদিন খাদ্য তালিকায় টক জাতীয় ফল রাখুন। হালকা কোনও খাবার খাওয়ার পর এই ফল খান। উপকার পাবেন। বেশি পরিমাণ পানি পান করুন। শরীরে জলের অভাব দেখা দিলে তা থেকে সমস্যা হতে পারে। তাই পানি পান করা একান্ত প্রয়োজনীয়। প্রতিদিন শোওয়ার আগে হালকা গরম জলে স্নান করুন। অতিরিক্ত ঠাণ্ডা কিংবা গরম জলে স্নান না করাই ভালো। মনের ওপর বেশি চাপ সৃষ্টি না করাই ভালো। কোনও একটি বিষয় নিয়ে বেশিক্ষণ চিন্তা না করাই ভালো। তা থেকেও সমস্যা হতে পারে। হাতের তালুতে জ্বালা অনুভুত হলে তাতে ঠাণ্ডা জল দিন, বা কোনও কাপর ভিজিয়ে হাতে জড়িয়ে রাখুন। এতে স্বস্তি মিলবে।
স্বাস্থ্যবিদদের মতে, কিডনি ও থাইরয়েড সমস্যায়, ভিটামিন বি১২ ও বি১-এর অভাব, মদ্যপান, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি রোগেও পায়ের স্নায়ুতে সমস্যা হয়। কিছু ওষুধের প্রতিক্রিয়ায় পায়ে জ্বালাপোড়া হতে পারে, যেমন- যক্ষ্ণা রোগে ব্যবহূত আইসোনিয়াজিড, হৃদরাগে ব্যবহূত এমিওড্যারোন, কেমোথেরাপি ইত্যাদি। তাই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments