শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপরবর্তী ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা
spot_img
spot_img

পরবর্তী ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সাকিব আল হাসানের মা। এটা সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার দুই দিন পরই শুনতে পান। এখন তার ছোট দুই সন্তানও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে প্রোটিয়াদের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়া নিয়ে।

জানা গেছে, এখনো দেশে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি সাকিব। কারণ, তার মা ও সন্তানেরা সুস্থ হওয়ার পথে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। সার্বিক খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে। অবস্থা উন্নতির দিকে হলে সাকিব দেশে ফিরবেন না। ব্যতিক্রম হলে দেশে ফিরে আসবেন।

আগামী ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে রয়েছে। এটি সিরিজ নির্ধারণী ম্যাচও। তিনি ওই ম্যাচটি খেলবেন, এখন পর্যন্ত এটাই না কি সিদ্ধান্ত। অবস্থা বুঝে এরপর হয়তো দুই দিনের জন্য দেশ থেকে ঘুরে যেতে পারেন। কারণ, টেস্ট সিরিজের আগে ছয়দিন বিরতি রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments