বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএবার চরকির পর্দায় চলবে ‘গুণিন’
spot_img
spot_img

এবার চরকির পর্দায় চলবে ‘গুণিন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলের সিনেমা হলে মুক্তি পায় ‘গুণিন’ সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের প্রায় ১৫টি প্রেক্ষাগৃহে চলেছে ছবিটি। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ আটটি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহের মতো ছবিটি চলছে। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবি চরকির পর্দায় দেখা যাবে ২ রাত আটটা থেকে।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাচ্ছে এই সিনেমায়। সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি। তাঁরা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

গ্রামের ওঝা রজব আলী গুণিনকে নিয়ে এ ছবির কাহিনি। আধ্যাত্মিক ক্ষমতার কারণে গ্রামে বেশ প্রভাবশালী সে। তার আকস্মিক মৃত্যুর পর তিন নাতির মধ্যকার দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের সংকট নিয়ে ছবির গল্প এগিয়ে যাবে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। ছবিটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘করোনার কারণে তো দীর্ঘদিন সিনেমা হলসহ সবকিছু বন্ধ ছিল। তো ধীরে ধীরে সিনেমা হলে আবার প্রাণ ফিরে পেতে শুরু করেছে। আমাদের সিনেমা এত দিন আপনারা হলে দেখেছেন। যাঁরা দেখেননি বা হলে যাওয়ার সময় পাননি, আপনারা এবার চরকিতে দেখে ফেলতে পারবেন “গুণিন”।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুণিন চরিত্রটা হাসান আজিজুল হকের লেখার কারণে অন্য রকম মাত্রা পেয়েছে। ওই লোকের বয়স কত কেউ জানে না। কেউ বলে ১০০ বছর। গল্পে সে জিন পালে। ঝাড়ফুঁক দেয়। তাকে মানুষ ভয় পায়। তার অপার্থিব কিছু ক্ষমতা আছে, মানুষ এমনটা মনে করে। প্রথমেই ওই বয়সকে ধরা খুব কঠিন ছিল।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে “গুণিন”, তেমনটাই হচ্ছে। এই কয়েক দিন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন। এবার চরকি সাবস্ক্রাইব করে “গুণিন” দেখে নিতে পারবেন।

তিনি বলেন, ছোটগল্প থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো ঝামেলার কাজ। “গুণিন” টিম ও চরকির সহযোগিতা ছিল বলে করতে সুবিধা হয়েছে। সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব ডেডিকেটেড ছিলেন।

চরকির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, যা আমাদের জন্য একদম নতুন অভিজ্ঞতা। কিন্তু এবার হলের পর চরকির পর্দায় ২৪ মার্চ থেকে দেখতে পারবেন “গুণিন”।

উল্লেখ্য, সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments