বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফের পতনের ধারায় পুঁজিবাজার
spot_img
spot_img

ফের পতনের ধারায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফের পতনের ধারা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।  আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৭৮ লাখ ৯১ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৫ পয়েন্ট কমে অবস্থান করে ৪৩৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১০১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৪৬২ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৭৮ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments