ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল দুপুর ২ টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ডের পাশাপাশি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments