রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুই ম্যাচের টিকিট মূল্য নির্ধারণ
spot_img
spot_img

দুই ম্যাচের টিকিট মূল্য নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কা দল বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে। আগামী ১৫ মে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ২৩ মে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ দুইটির জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে। আজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার সময় টিকিট মূল্য জানানো হয়। যেখানে সর্বনিম্ন ৫০ টাকায় এবং সর্বোচ্চ ৫০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

আগামী ১৪ মে থেকে সাগরিকার বিটাক মোড়ে চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে। ২২ মে থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা টেস্টের টিকিট মিলবে।

ঢাকা টেস্টের টিকিট মূল্য :-
গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা।
ভিআইপি ৩০০ টাকা।
শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা।
নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা।
ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।

চট্টগ্রাম টেস্টের টিকিট মূল্য :-
গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা
রুফটপ ৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা
ক্লাব হাউজ ২০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা

এবার স্টেডিয়ামের শতভাগ দর্শক উপস্থিতির ব্যবস্থা রেখেছে বিসিবি। তবে দর্শকদের অবশ্যই ভ্যাকসিন কার্ড প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments