ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানি লেনদেনে হয়েছে। যার আর্থিক মূল্য ৮৯ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকা। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২২৯টি শেয়ার লেনদেন হয়েছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৭ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ৮ কোটি ৬৪ লাখ টাকার ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৮ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ১৫ লাখ ৩৩ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ২ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৮ লাখ ৯০ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৫ লাখ ৩৭ হাজার টাকার, জেনেক্সের ৭২ লাখ ৬৫ হাজার টাকার, মিরাকলের ১৫ লাখ ৪১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৫ লাখ ৬ হাজার টাকার, সিলভা ফার্মার ৫ লাখ ৭৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৩ লাখ ৫৪ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৫ লাখ ৫৩ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭৭ লাখ ৮০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকার, ইন্ট্রাকোর ১২ লাখ ৫২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৮৮ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২৮ লাখ ২৬ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৬ লাখ ৪৪ হাজার টাকার, রেনেটার ৭৫ লাখ ১৯ হাজার টাকার, আইডিএলসির ৯৪ লাখ ২২ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৩ কোটি ৩০ লাখ টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার, নাভানা সিএনজির ৫ লাখ ৭৮ হাজার টাকার, সী পার্লের ১৮ লাখ ১৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ২৮ লাখ ৪৮ হাজার টাকার, নর্দার্ণ জুটের ১৩ লাখ ২৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭ লাখ ২৫ হাজার টাকার এবং ন্যাশনাল পলিমারের ৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments