ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হিজরি বছরের দশম মাস হলো শাওয়াল। এটি হজ্জের তিন মাসের প্রথম মাস। এ মাসে সংশ্লিষ্ট রয়েছে হজ্জের মাস। একে শাওয়ালুল মুকাররম বলা হয়। এ মাসে বিশেষ চারটি আমল রয়েছে।

প্রথম আমল-
রমজানুল মুবারকের ছুটে যাওয়া রোজা সবার আগে এ মাসেই কাজা আদায় করে নেওয়া।
দ্বিতীয় আমল-
শাওয়ালের ছয়টি রোজা রাখা। কেননা প্রিয় নবী (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা পালনের পর শাওয়ালের ছয়টি রোজা রাখবে, সে যেন সারা বছরই রোজা রাখল এবং সে পরিমাণ সওয়াব লাভ করবে। (মুসলিম, তিরমিজি, আবু দাউদ)। ইবনে রজব (রহ.) বলেন, শাওয়ালের রোজা রাখার তাৎপর্য অনেক। রমজানের পর শাওয়ালের রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার আলামতস্বরূপ।
তৃতীয় আমল-
শাওয়ালে বিয়ে করা। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, শাওয়ালে বিয়ে করা সুন্নত। শুক্রবার জামে মসজিদে ও বড় মজলিসে বিয়ে অনুষ্ঠিত হওয়া সুন্নত। কারণ আয়েশা (রা.)-এর বিয়ে শাওয়ালের শুক্রবারে মসজিদে নববিতে হয়েছিল। বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ সম্পর্কে রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, বান্দা যখন বিয়ে করল তখন তার দীনদারি অর্ধেক পূর্ণ হয়ে গেল, অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করতে থাকে। (মিশকাত)
চতুর্থ আমল-
শাওয়ালে হজ্জের প্রস্তুতি নেওয়া। কেননা যারা হজ্জের নিয়ত করেছেন তাদের গুরুত্বপূর্ণ কাজ হলো তারা যেন হজ্জের যাবতীয় মাসলা-মাসায়েল শিক্ষা করেন, আল্লাহর হক ও বান্দার হক যথারীতি সমাধান করেন এবং মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কায়মনোবাক্যে দোয়া করতে থাকে। আল্লাহ আমাদের বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন।
উল্লেখ্য যে, আজ আরবি সাওয়াল মাসের ১৭ তারিখ, ১৪৪৩ হিজরি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments