ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ১.৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫২০ বারে ৬০ হাজার ৯৬৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা।
শমরিতা হসপিটাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ১.৯১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ফার্মা এইডস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১৫ টাকা ৪০ পয়সা বা ১.৮৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮০৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, রিপাবলিক ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, ওয়ান ব্যাংক এবং এটলাস বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments