ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮ টি কোম্পানির ১ কোটি ৪৪ লাখ ২০ হাজার ৭৭৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৬ কোটি ৭৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
হাইডেলবার্গ সিমেন্ট ১০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রেনেটা ৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফরচুন, গ্রামীনফোন, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ফার্মা, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ইন্সুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই ফর্মুলেশনস।
ডেইলি শেয়ারবাজার ডট/এটি.
























Recent Comments