ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭ টি কোম্পানির মোট ২১ লাখ ৫০ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিটি ব্যাংক লিমিটেড ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফরচুন সুজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ম্যারিকো, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, সী পার্ল বীচ, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস,ভিএফএস থ্রেড ডাইং, ইয়াকিন পলিমার ও জাহিন স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments