সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারবান্ধব নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর
spot_img
spot_img

পুঁজিবাজারবান্ধব নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে একযোগে কাজ করবে। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করার একদিন পর আজ ১৩ জুলাই আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া বিএসইসির পক্ষ থেকে সাক্ষাৎ করেন কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার মো. আব্দুল হালিম। বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনারবৃন্দ নবনিযুক্ত গভর্নর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে আব্দুর রউফ তালুকদার সর্বদা পুঁজিবাজারবান্ধব নেতৃত্ব প্রদান করেছেন।
উল্লেখ্য, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফডিআই) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স- ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ও প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রেখে তিনি পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শেয়ারবাজারসহ অর্থনৈতিক বিভিন্ন খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে আয়োজিত রোড শো’তে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ইতিবাচক ব্রান্ডিং তুলে ধরতে আয়োজিত রোড শো-গুলোতে জনাব আব্দুর রউফ তালুকদারের আন্তরিক অংশগ্রহণ দেশের পুঁজিবাজার তথা সামগ্রিক অর্থনীতির প্রতি তার দায়বদ্ধতার প্রমাণ দেয়।
পুঁজিবাজারের উন্নয়নে দেশের আর্থিক খাতের প্রধান দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর মধ্যে সমন্বয়ের কোন বিকল্প নেই। সদ্য যোগদানকৃত গভর্নর আব্দুর রউফ তালুকদারের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ঘনিষ্ঠ ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। অতীতে একসাথে কাজ করার অভিজ্ঞতার সূত্র ধরে, ভবিষ্যতেও সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments