
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, উদ্যোক্তা মিসেস বিলকিস বেগমের কাছে কোম্পানিটির ১৫ লাখ ৯১ হাজার ৯৮২টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৫ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments