ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২৪ কোটি ৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৯৫ লাখ ৬০ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল করেছে। এদিকে সাপ্তাহিক লেনদেন শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফিন্যান্সের ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৮৪ লাখ টাকা। এবং তালিকার তৃতীয় স্থানে থাকা তিতাস গ্যাসের ২ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, গোল্ডেন সন, ফু-ওয়াং ফুডস, জেএমআই হসপিটাল এবং ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments