শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক নজরে ৭ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

এক নজরে ৭ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৭ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

ন্যাশনাল ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা।

প্রাইম ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৭ পয়সা।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ১ টাকা ৮১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২৫ টাকা ১৮ পয়সা।

এছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (১.১৩) টাকা। গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ১৫ পয়সা।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬৪ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে৷ ৭৬ পয়সা। গত বছরও প্রথম দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস ১ টাকা ৩ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১৩ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৫৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৬৬ পয়সা।

ফিনিক্স ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৭০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৪১ টাকা ৮৩ পয়সা।

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৮ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৪০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৩  পয়সা।

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: বছরের প্রথম প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ)  হয়েছে ০.২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০.৮ টাকা।

একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি  সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১.১০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments