ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪.৫শতাংশ অবদান রয়েছে বস্ত্র খাতে। আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১১.৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১০.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৬.৭, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫, খাদ্য খাতে ৫.৩, ব্যাংক ও আর্থিক খাতে ৪.৫, ট্যানারি খাতে ৪.৪, সাধারণ বিমা খাতে ৪, কাগজ ও জীবন বীমা খাতে ৩.৯, আইটি খাতে ২.৬, সিরামিক খাতে ২.৫, সিমেন্ট ও টেলিকম খাতে ১.৪, সেবা-আবাসন খাতে ১.৩, মিউচ্যুয়াল ফান্ড এবং ভ্রমণ খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments