শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশান্ত খানের ব্যাংক হিসাব তলব করেছে দুদক
spot_img
spot_img

শান্ত খানের ব্যাংক হিসাব তলব করেছে দুদক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুর্নীতি মামলার আসামি চাঁদপুরের ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম খানের ছেলে নায়ক শান্ত খান। শান্ত খানের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠি গত ১৪ আগস্ট ৫৮টি দেশি-বিদেশি ব্যাংকের এমডি ও সিইওর কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শান্ত খানের বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ব্যাংকগুলোতে তাঁর নিজের ও যৌথ নামীয় সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস ইত্যাদির হিসাব বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া ঋণ হিসাব সংক্রান্ত বিস্তরিত তথ্য, জামানত ও ঋণ পরিশোধের তথ্য, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক আইন-২০০৪-এর ধারা ১৯ ও দুদক বিধিমালা-২০০৭ এর বিধি ২০ অনুযায়ী ব্যাংক থেকে ওইসব তথ্য চাওয়া হয়েছে।

আগামী ৩১ আগস্টের মধ্যে সব তথ্য ও রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান সরকারের কাছে পাঠানোর জন্য ব্যাংকগুলোর এমডি ও সিইও বরাবর অনুরোধ করা হয়েছে।

শান্ত খানের বাবা সেলিম খানের বিরুদ্ধে দুদক মামলা করেছে গত ১ আগস্ট। ওই মামলায় তাঁর বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শিগগিরই সেলিম খানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করতে দুদক আদালতে আবেদন জমা দেবে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments