ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৮.৮০ টাকা। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৬০.২০ টাকা। শেয়ারটির দর কমেছে ৫ টাকা ৮০ পয়সা বা ৮.৭৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সর্বশেষ শেয়ারটির লেনদেন দর হয়েছে ২২.২০ টাকা। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬.৭২ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দা ঢাকা ডাইংয়ের ৬.৩০, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৬.০২, মনোস্পুল পেপারের ৫.৯৮, জুট স্পিনার্সের ৫.৪১, তসরিফা ইন্ডান্ট্রিজের ৫.৩৬, এ্যাপেক্স ফুডসের ৪.৯১ এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৪.৮৩ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments