ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা বা ৯.৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৬৩ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯ টাকা ৩০ পয়সা বা ৯.৪৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেয়া কসমেটিক্সের ৯.২৩, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩, শাহজিবাজার পাওয়ারের ৬.৫৩, দি পেনিনসুলার ৬.৩২, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬.২৯, লাফার্জহোলসিম বাংলাদেশের ৫.৭৫ এবং সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫.৬৮ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments