ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর আজ বৃদ্ধি পেয়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির দর হয়েছে ৬০ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি শেয়ার সর্বশেষ লেনদেন করে ১১ টাকা ২০ পয়সা।
বাংলাদেশ ল্যাম্পসের সর্বশেষ শেয়ার দর ৩১৯ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটি ২৫ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়ে তালিকার ৩য় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, সোনালী আঁশ, জেএমআই সিরিঞ্জস, রংপুর ডেইরী এন্ড ফুড, বিডিকম অনলাইন, আরএসআরএম স্টিল এবং আইপিডিসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments