বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
spot_img
spot_img

তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার প্রভাবে কর্মহীন লোকজনের তালিকা তৈরি করে তাদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, গতকালই তার নির্দেশটি দেশের সব জেলা প্রশাসককে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষ অর্থাৎ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহনশ্রমিক, রেস্তোরাঁশ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডভিত্তিক, কৃষিশ্রমিকসহ উপকারভোগীদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কেউ যাতে বাদ না পড়ে এবং দ্বৈততা পরিহার করা যায়, সে জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় পর্যায়ের বিত্তশালী ব্যক্তি, সংগঠন ও এনজিওগুলো খাদ্য সহায়তা দিলে জেলা প্রশাসকেরা সবার সঙ্গে সমন্বয় করে তালিকা তৈরি করবেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments