ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ অক্টোবর, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ বেলা ১২ টা ১০মিনিট পর্যন্ত ডিএসইতে ৮৬০ কোটি ৮৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.৭২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৪৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৪০ পয়েন্টে।
ডিএসইতে ৩৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments