ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে ২৫.৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৯৭ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি ২ হাজার ৫৮১ বারে ২৩ লাখ ৪৪ হাজার ৯১টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ছিলো ২২ কোটি ৭৪ হাজার টাকা। সর্বশেষ কার্যদিবসে শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছিলো ৭ টাকা ২০ পয়সা বা ৭.৯৯ শতাংশ।
এছাড়াও সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২২.৭৭ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ১৬.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, রংপুর ফাউন্ড্রি, সোনালী আঁশ, কেডিএস এক্সেসরিজ, সোনালী পেপার এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments