ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির মুক্তির অনুমতি পায়নি। সেসময় নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেন। অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস।

পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফির ‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। ছবিটি মুক্তির প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, নূর আমরা ৪ মাস আগেই সেন্সর পেয়েছি।
এর আগে সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফের জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। ‘নূর’ মুক্তি নিয়ে আমাদের একটা প্ল্যান আছে সেই জন্য মুক্তি তারিখ চুড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাবো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments