ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। এর মধ্যে কাতার বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল রেকর্ড করেছেন কাতার বিশ্বকাপে। ১৭২টি গোলের মধ্যে টুর্নামেন্টের সেরা গোল বাছাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাধারণ মানুষের ভোটে সেরা গোল বেছে নিয়েছে ফিফা।

সর্বোচ্চ ভোটে সেরা গোলে নির্বাচিত হয়েছে গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনের বাইসাইকেল কিকে করা সেই গোলটি। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের পাস থেকে বল পেয়ে শরীর বাতাসে ভাসিয়ে বাইসাইকেল কিকে বল জালে জড়ান রিচার্লিসন।
তার সেই বাইসাইকেল কিক দেয়া গোলটি বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments