
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩টি কোম্পানির মোট ৭৭ লাখ ০৭ হাজার ৭৮৬টি শেয়ার ৭০ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ২৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ১৫ কোটি ৮১ লাখ ৪৮হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং মেঘনা লাইফ ২ কোটি ৭৫ লাখ ৪৫হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- মেট্রো স্পিনিং, সাইফ পাওয়ারটেক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সোনালী পেপার, রেনেটা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এডিএন টেলিকম এবং ওরিয়ন ইনফিউশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments