বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামাত্র ৫১ রানেই সাজঘরে ফিরলেন: লিটন-তামিম
spot_img
spot_img

মাত্র ৫১ রানেই সাজঘরে ফিরলেন: লিটন-তামিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। মাত্র দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে টাইগারদের। ব্যক্তিগত ২৩ রান করে সাজঘরে ফিরলেন তামিম ইকবাল। মার্ক উডের করা বল সোজা আঘাত হানে তামিমের স্ট্যাম্পে।

এর আগে দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটেছিল বাংলাদেশের। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নিয়েছিলেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন টাইগার এই ওপেনার।

এদিকে তিনে নেমেছেন নাজমুল হোসেন শান্ত, রয়েছেন ১২ রানে অপরাজিত। এছাড়া চারে নেমেছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ড সিরিজ দিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছিলেন তাইজুল ইসলাম। রয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দলেও। এই মুহূর্তে ১০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে রান ৫৪ । ক্রিজে রয়েছেন মুশফিক এবং শান্ত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments