বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ
spot_img
spot_img

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ  কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও ৩৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৯২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৩০ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ২৪ লাখ ২২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২ কোটি টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments