শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএশিয়া কাপ-বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান: আফ্রিদি
spot_img
spot_img

এশিয়া কাপ-বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান: আফ্রিদি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে একের পর এক ম্যাচ জিতছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ইতোমধ্যে ৪-০তে এগিয়ে আছে বাবর আজমের দল। এতে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছে পাকিস্তান। এবার পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে নিয়ে বড় স্বপ্ন দেখছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, আসছে বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা যাবে তাদেরই ঘরে।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও খেলার ভেন্যু নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। অক্টোবর-নভেম্বরে আবার বিশ্বকাপ হবে ভারতে। পেসার শাহিন জানালেন, এই দুই টুর্নামেন্টকে লক্ষ্য করেই তাদের সব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

এক সাক্ষাৎকারে আফ্রিদি বললেন, ‘আমি আশা করি, পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা বৈশ্বিক আসরে ভালো পারফরম্যান্স করতে আমাদের সাহায্য করবে।’

শাহিন আরও বলেন, ‘ভারতের কন্ডিশন খুব একটা আলাদা হবে না আমাদের জন্য। বিশ্বকাপে আমরা সেই সুবিধা নিতে পারব। আমি তো তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) ভালো পারফর্ম করতে চাই, সেই চেষ্টাই করব।

ডেইলি শেয়ারবাজার ডিটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments