ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০৭ মে থেকে ১১ মে পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এ্যাপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৭.৭০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৮ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা হাওয়া ওয়েল টেক্সটাইল লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৪.৮১ শতাংশ। এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বচ্চো ২২.২২ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, সুরিদ ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইয়াকিন পলিমার এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments