শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা
spot_img
spot_img

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল। গত পাঁচ দিন ধরে টানা গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে দখলকারী ইসরায়েল। ফিলিস্তিনি দল হামাস জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের হামলায় ১৫টি আবাসিক ব্লক ধ্বংস করেছে ইসরায়েল। এই ব্লকগুলোতে ৫০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ছিল। হামলায় ৯৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৯টি ভবন মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, ‘আমরা শব্দ শুনতে পেয়েছিলাম। আমাদের প্রতিবেশী চিৎকার করে আমাদের বলছিল, ‘বাড়ি থেকে বের হও! বাড়ি খালি করে দাও। আমরা তাই দ্রুত দৌঁড়ে রাস্তায় চলে আসি। আমাদের আর কিছুই বেঁচে নেই।’

ইসরায়েল দাবি করেছে, তারা ইরান সমর্থিত ইসলামিক জিহাদের কেন্দ্রীয় কমান্ডের ওপর হামলা চালাচ্ছে। বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছে তারা।

তবে স্থানীয়রা অভিযোগ করছেন, স্বল্প সময়ের নোটিসে ইসরায়েল আবাসিক ভবনগুলোর ওপর হামলা চালাচ্ছে। গাজা সিটির বাসিন্দা হাজেম মুহানা জানান, তার পাঁচ তলা বাড়ি থেকে বাসিন্দাদের বের হওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমাদেরকে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে..আমাদের এখন পরার মতো কাপড়ও নেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments