ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ টাকা ২০ পয়সা বা ৯.৫০ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০৬ টাকা ৭০ পয়সা।ন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের দর ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৯৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ টাকা বা ৮.৮১ শতাংশ শেয়ারের দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- রুপালি লাইফ ইন্স্যুনেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, লিগাসি ফুটওয়ার, নাভানা ফার্মা, এসকে ট্রিমস, ইয়াকিন পলিমার এবং আরডি ফুড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments