রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপদ্মা ব্যাংক ও নগদের চুক্তিতে নতুন সেবা যুক্ত হল
spot_img
spot_img

পদ্মা ব্যাংক ও নগদের চুক্তিতে নতুন সেবা যুক্ত হল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা ব্যাংক ও ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মধ্যে চুক্তির আলোকে আরো নতুন সেবা যুক্ত হয়েছে। এখন থেকে পদ্মা ব্যাংকের গ্রাহকেরা যে কোন সময়ে নগদ ওয়ালেট হতে পদ্মা ব্যাংকের লোন এবং ডিপিএস-এ নিমিষেই টাকা পাঠাতে পারবেন। নিম্নতম চার্জ বিনিময়ে, পদ্মা ব্যাংকের গ্রাহকরা সহজেই নিরাপদে লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি পদ্মা ব্যাংকের গুলশান অফিসে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেজ অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সেবার উদ্বোধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের পক্ষে ইভিপি ও সিওও সৈয়দ তৌহিদ হোসেন, ইভিপি ও হেড অফ এসএমই মোঃ রিয়াজুল ইসলাম, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান, হেড অফ চ্যানেলস এন্ড ডিজিটাল ব্যাংকিং মুহাম্মদ জাকারিয়া করিম, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স হেড সায়ন্তনী ত্বিষা এবং নগদের পক্ষে ডিজিএম বিজনেস সেলস মোঃ বায়েজীদ, মোঃ মেহেদি সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। পদ্মা ব্যাংকের সব শাখা থেকে রেমিটেন্স সেবা প্রদান করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments