সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথমের খোঁজে তারা দু’জন
spot_img
spot_img

প্রথমের খোঁজে তারা দু’জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিজ্ঞতার পাল্লাটা ভারী ওনস জাবেউরের। যদিও গ্র্যান্ডস্লামের রেকর্ডবইটা মার্কেতা ভন্দ্রোসোভার মতোই। একাধিকবার ফাইনালে গিয়েও ট্রফি জেতা হয়নি। এবার তাদের দু’জনের আরেক সুযোগ। উইম্বলডনের নারী এককের ফাইনালে আজ মুখোমুখি হবেন দু’জন। যে কোনো একজন পেয়ে যাচ্ছেন তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম ট্রফি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

২০১০ সালে পেশাদার টেনিস শুরু করেছিলেন জাবেউর। প্রথম দু’বছর বড় কোনো টুর্নামেন্টে নাম লেখাতে পারেননি। ২০১২ সালে কোয়ালিফায়ার হয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলার সুযোগ মেলে। কিন্তু বড় সম্ভাবনার আলো ফোটে ২০২০ সালে এসে। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল অবধি যান জাবেউর। এর পরই মূলত তাঁকে চেনে টেনিসবিশ্ব। ২০২২ সালে তো উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে চলে যান। কিন্তু দু’বারের একবারও তাঁর স্বপ্নপূরণ হয়নি।

এ বছর আবার ছন্দে। নারী এককের অন্যদের ফর্মহীনতায় ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে গিয়ে থামতে হয় তাঁকে। এবার উইম্বলডনে চমক দেখানোর পালা, ‘নিজেকে নিয়ে আমি গর্বিত। এখন একটা ম্যাচ জেতা দরকার। এর আগেও এমন সুযোগ আমার কাছে এসেছিল। কিন্তু পারিনি কাজে লাগাতে। এবার আমি আত্মবিশ্বাসী।

এদিকে ২৪ বছর বয়সী মার্কেতার ফাইনালে আসাটাও কম চমক ছিল না। এই পথে তিনি হারিয়ে দেন অভিজ্ঞ সবিতলেনাকে। তবে ঘাসের কোর্টে তাঁর আত্মবিশ্বাস তেমন ধারালো নয়। ফাইনালে পা দেওয়ার পরই জানিয়েছিলেন এই চেককন্যা, ‘আসলে এখানে পিছিয়ে থেকে ম্যাচে ফেরাটা কঠিন। আমি খুব বেশি ঘাসের কোর্টে খেলিনি। সেজন্য আমার কাছে কাজটা মোটেও সহজ ছিল না।

এখন একটা জয়ের অপেক্ষা মার্কেতার। ২০১৯ সালে টেনিস কোর্টে সুসময় কাটিয়েছেন। নারী এককের র‍্যাঙ্কিংয়ে তখন ১৪ নম্বরে ছিলেন তিনি। এর পর যে পারফরম্যান্স নামতে থাকে তাঁর। একেবারে চলে যান ৪০ এর নিচে। তবে গ্র্যান্ডস্লামে খেলার অভিজ্ঞতা একেবারে কম নয়। ফ্রেঞ্চ ও উইম্বলডনের ফাইনাল খেলেছেন মার্কেতা।

যদিও দুবারের একবারও কাঙ্ক্ষিত শিরোপাটা হাতে নেওয়া হয়নি। এবার যদি জাবেউর-পরীক্ষায় পাস মার্কস তুলতে পারেন, তাহলে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লামটা হাতে উঠবে তাঁর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments