বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ নিউ জিল্যান্ডের সফরের সূচি প্রকাশ
spot_img
spot_img

বাংলাদেশ নিউ জিল্যান্ডের সফরের সূচি প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

ফিরতি সফরে ডিসেম্বরেই বাংলাদেশ নিউ জিল্যান্ড সফরে যাবে। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সফরের সূচি প্রকাশ মঙ্গলবার প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। খেলা হবে ডানেডিন, নেলসন, নেপিয়ার এবং মাউন্ট মাঙ্গানুইতে।

গত ৮ বছরের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ।

১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় এবং ২৩ ডিসেম্বর নেপিয়ারে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ডিসেম্বর ম্যাচটি শুরু হবে। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর। ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে পুরো সিরিজ খেলে নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। এরপরই শুরু হবে বিপিএল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments