ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৫ কোটি ৭৫ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৫ কোটি ৪৯ লাখ ০২ হাজার টাকার। এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ২০ কোটি ৮৯ লাখ ০৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বিচ রিসোর্ট, আমরা নেটওয়ার্ক, জেমিনী সী ফুড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়ার, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments