ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৩০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডেফোডিল কম্পিউটারস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮০ টাকা ৬০ পয়সা। এদিকে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৪০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৮০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদার্স, অলিম্পিক এক্সেসরিস, ফু-ওয়াং ফুডস, ইয়াকিন পলিমার, ওআইমেক্ম ইলেকট্রোডস, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments