রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমেয়েকে হারালেন অভিনেতা দীপঙ্কর দে
spot_img
spot_img

মেয়েকে হারালেন অভিনেতা দীপঙ্কর দে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কলকাতা বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। ৭৮ বছর বয়সে বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসকে হারালেন তিনি। বুধবার রাতে স্থানীয় একটি হাসপাতালে মারা যান বৈশালী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। বড় মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বৈশালী কুরিয়াকোস। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈশালী।

দীপঙ্কর দের প্রথম পক্ষের মেয়ে বৈশালী। তার স্বামী অনিল কুরিয়াকোসও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। শোক সামলে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, ‘গতকাল তার বড়সড় হার্ট অ্যাটাক হয়। শেষরক্ষা করা গেল না। এর থেকে বেশি আর কথা বলতে পারছি না।

শোকাতুর স্বামীকে সামাল দিচ্ছেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী দোলন রায়। দীপঙ্কর দে প্রসঙ্গে দোলন জানিয়েছেন, ‘এমতাবস্থায় যে কোনও বাবার পক্ষেই খুব কঠিন সময়। ও খুবই ভেঙে পড়েছে। আমি ওর পাশে রয়েছি। শুটিং থেকে ছুটি না পাওয়ায় কাজে বেরতে হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments