শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবলের আঘাতে ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন কোহলি
spot_img
spot_img

বলের আঘাতে ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন কোহলি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি নিচ্ছিল ভারত। সেখানে বাধে বিপত্তি। মোহাম্মদ সিরাজের বলে হাতে আঘাত পেয়ে অনুশীলন ছেড়ে চলে যান বিরাট কোহলি।

শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে অনুশীলন শুরু হয় ভারতের। পাল্লেকেলের আউটারের নেটে চলে কোহলিদের ব্যাটিং সেশন। সেখানে মোহাম্মদ সিরাজের বল লাগে বিরাট কোহলির হাতে। ব্যথায় কুকরে ওঠেন কোহলি। হাটু মাথা নিচু করে হাত ধরেছিলেন মিনিট কয়েক। এরপর থাম্বসআপ দিয়ে কোহলি অনুশীলন শুরু করেন। কিন্তু ২ বলের বেশি খেলতে পারেননি। ফিজিওসহ চলে যান ড্রেসিংরুমে।

কোহলি ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম ঝালিয়ে নিয়েছেন নিজেকে। পাল্লেকেলের সেন্টার উইকেটে বড় বড় শটস খেলতে দেখা যায় তাকে। লম্বা সময় ধরে চলে তার অনুশীলন।

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে ৭৩টিতে জিতেছে পাকিস্তান। আর ৫৫টিতে জিতেছে ভারত। ৪টি ম্যাচে ফল হয়নি।

তবে এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারত। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরের ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টিতে জিতেছে ভারত। বিপরীতে ৫ জয় পাকিস্তানের। ১টি ম্যাচে কোনো ফল হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments