ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৬০ কোটি ৯৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৩ কোটি ৫৩ লাখ ০৫ হাজার টাকার। এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৬ কোটি ৪৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, সী পার্ল বিচ রিসোর্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments