শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাডাচদের হারাতেও ভুগবে পাকিস্তান: দাবি আকমলের
spot_img
spot_img

ডাচদের হারাতেও ভুগবে পাকিস্তান: দাবি আকমলের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের খেলার ধরন নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। পাকিস্তান এভাবে খেললে এশিয়া কাপের ফাইনালে যেতে পারবে না। এমনকি ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারাতেও ভুগতে হবে বলে উল্লেখ করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বিশ্লেষণ করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আকমল বলেছেন, ‘যদি বিশ্বকাপে ভালো খেলতে চাও, যদি এশিয়া কাপের ফাইনালে উঠতো চাও আর যদি এই এপ্রোচে ক্রিকেট খেলো, তাহলে বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারাতেও ধুঁকতে হবে।

ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ঝিরঝির বৃষ্টির মধ্যে টস হওয়ায় তিনি বোলিং নেওয়ার পেছনে বৃষ্টির কথা উল্লেখ করেন। যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরে ব্যাটিং করা সব সময়ই কঠিন।

বিষয়টি নিয়ে কামরান আকমল বলেছেন, ‘ম্যানেজমেন্ট কি করে? তারা টস জিতে বোলিং কেন নিল? আর ব্যাটিংয়ের সময় ব্যাটারদের ক্রিজে দাঁড়ানোর পরামর্শ তো দেবে! তাদের রান রেট খুবই বাজে। বাংলাদেশের বিপক্ষে ১৯০ এর একটু বেশি রান তারা তাড়া করেছে ৪০ ওভারে।

শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে বাবররা স্কুলের বাচ্চাদের মতো পারফরম্যান্স করেছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই উইকেটরক্ষক, ‘শাদাব, ইফতিখার, সালমানদের বলা উচিত ছিল পুরো ওভার খেলতে। তাতে ২৬০-২৮০ রান হতো। ম্যাচে কোন পরিকল্পনা, কোন এপ্রোচ ছিল না। সবাই মিলে যেন ছুটি কাটাচ্ছিল। আমি দুঃখিত, কিন্তু বলতেই হচ্ছে তারা স্কুলের বাচ্চাদের মতো খেলেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments