ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬টি কোম্পানির মোট ৯৭ লাখ ২৫ হাজার ৯০টি শেয়ার ৩৮ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১৩ কোটি ৯২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইসলামী ইন্সুরেন্স ৪ কোটি ৬০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ইনফরমেশন সার্ভিসেস ২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং এবং সিংগার বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments