ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২৬ কোটি ৫ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২০ কোটি ৫৬ লাখ ০৬ হাজার টাকা লেনদেন হয় এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০৭ কোটি ২২ লাখ ০৪ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, জেমিনী সী ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments