মঙ্গলবার, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাখালেদের অভিষেক শিকার বোয়েস: বিপাকে নিউ জিল্যান্ড
spot_img
spot_img

খালেদের অভিষেক শিকার বোয়েস: বিপাকে নিউ জিল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খালেদের ব্যাক অব লেন্থের ডেলিভারি যাচ্ছিল বোয়েসের শরীরের দিকে। খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। বল ব্যাটে লেগে চলে যায় স্কয়ার লেগে দাঁড়ানো তাওহীদ হৃদয়ের হাতে। খালেদ পেলেন অভিষেক উইকেটের দেখা। ৩ চারে ১৯ বলে ১৪ রান করেন বোয়েস। ৩৬ রানে তৃতীয় উইকেট হারালো নিউ জিল্যান্ড। ক্রিজে নিকোলসের সঙ্গে ব্লান্ডেল।

আবার মোস্তাফিজের আঘাত, ফিরে গেলেন অ্যালেন-

শুরু থেকেই বেশ মারমুখী হয়ে উঠেছিলেন ফিন অ্যালেন।মোস্তাফিজের বলে চেয়েছিলেন শট খেলতে। তবে ব্যর্থ হয়েছে সেটি। কানায় লেগে ওঠা ক্যাচটি বাঁ দিক ঝাঁপিয়ে তালুবন্দি করে নিয়েছেন সৌম্য।১৫ বলে ১২ রান করে বিদায় নেন অ্যালেন। তাতে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।

ইয়ংকে শূন্যতে ফেরালেন মোস্তাফিজ-

ইনিংসের প্রথম বলে মোস্তাফিজকে চার দিয়ে শুরু করেছিলেন ফিন অ্যালেন। ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি ফিজ। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফেরালেন উইল ইয়ংকে। শর্ট বলে খোঁচা দিয়ে বসেন ইয়ং, ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। ক্রিজে অ্যালেনের সঙ্গী বোয়েস।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক-

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউ জিল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় খেলাটি শুরু হবে।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও পেসার তানজীম হাসান সাকিবের পরিবর্তে একাদশে তানজীদ হাসান তামিম ও খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্যর সরকার, তাউহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

খালেদের অপেক্ষা ফুরালো-

টেস্ট অভিষেকের ৫ বছর পর ওয়ানডেতে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের। ১৪৬ তম ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন খালেদ। এশিয়া কাপে তানজীম হাসান সাকিবের পর এই সিরিজে দ্বিতীয় পেসার হিসেবে খালেদের অভিষেক হচ্ছে। এর আগে ১২ টেস্ট খেলে ২১ উইকেট নেন সিলেটের এই পেসার। এ ছাড়া ৪৭টি লিস্ট এ ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন খালেদ।

নিউ জিল্যান্ডের একাদশ অপরিবর্তিত-

ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

বৃষ্টির হুমকি-

বৃষ্টির কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। বল হাতে বাংলাদেশের বোলাররা নিজেদের যাচাইয়ের সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যাটারদের দেখার সুযোগ হয়নি। সেই বৃষ্টির হুমকির মুখে এবার দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ।

চোটে তানজীম, দলে হাসান-

তানজীম হাসান সাকিবের চোট থাকায় দলে ডাক পেয়েছেন বিশ্রামে থাকা হাসান মাহমুদ। এশিয়া কাপের পর হাসান বিশ্রামে ছিলেন। এছাড়া, আগের একাদশই নামাতে পারে টিম ম্যানেজম্যান্ট।

নজর থাকবে ব্যাটিংয়ে-

প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে বোলিং নেয়। মোস্তাফিজুর রহমান পুরনো রূপে ফিরে দিয়েছেন স্বস্তি। লম্বা সময় ধরে বোলাররা পারফর্ম করে যাওয়ায় বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা নেই। যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা সেই ব্যাটিংটাই পরখ করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই ব্যাটিংয়ের দিকে নজর থাকবে বেশি। বৃষ্টির বাধায় কতটুকু করতে পারে এখন সেটি দেখার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments