শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআতহার আলীসহ বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন যারা
spot_img
spot_img

আতহার আলীসহ বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। তার আগে আজ টুর্নামেন্টটির ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে আছেন আতহার আলী খান। বাংলাদেশ থেকে একমাত্র তিনিই প্রতিনিধিত্ব করছেন। এ ছাড়া বিশ্বকাপজুড়ে শোনা যাবে রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপদের মতো কিংবদন্তিদের কণ্ঠস্বর।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রিকি পন্টিং ও ইয়ন মরগ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন। আইসিসি টিভির ধারাভাষ্যে থাকবে ম্যাচ পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচ পরবর্তী আলোচনা। রিকি পন্টিং ও মরগ্যানদের পাশাপাশি থাকবেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা।

অন্যদিকে ধারাভাষ্য কক্ষে থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। এই তিনজন গতবারের বিশ্বকাপ ফাইনালেও ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ধারাভাষ্য কক্ষে আরও দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, আঞ্জুম চোপড়া, মাইকেল আর্থারটনদের। তাদের সঙ্গে যোগ দেবেন সিমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আরনল্ড।

আইসিসি থেকে দায়িত্ব পাননি হার্শা ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড, তবে তারাও থাকবেন ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তি করার সুবাদে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments