রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঘরে বসে দেখা যাবে ‘জওয়ান’
spot_img
spot_img

ঘরে বসে দেখা যাবে ‘জওয়ান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বক্স অফিসের পর এবার ওটিটিতে ঝড় তুলতে আসছে শাহরুখ খানের ‘জওয়ান’। ২ নভেম্বর শাহরুখ খান পা দেবেন ৫৮-তে। সেদিনই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পাবেন বলে জানা গেছে। যদিও এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

অন্যদিকে ভারতীয় সিনেমা মুক্তির ৮ সপ্তাহ পরই ওটিটিতে মুক্তি পায়– এ যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। সে হিসাবে ওই দিনকেই বেছে নিতে পারে নেটফ্লিক্স।

মুক্তির আগেই সিনেমাটির ওটিটি স্বত্ব কেনার লড়াইয়ে নেমেছিল বেশ কয়েকটি ওটিটি জায়ান্ট। শেষ পর্যন্ত ২৫০ কোটি রুপিতে জওয়ানের স্বত্ব কিনেছে নেটফ্লিক্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি।

গত ৭ সেপ্টেম্বরে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। ঝড় তুলে বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। এখন অপেক্ষা ওটিটিতে ‘জওয়ান’ ঝড়ের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments