ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা।
আগামী ২২ নভেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments