রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএবার বিপর্যয় সামলে ২৬২ রান ডাচদের
spot_img
spot_img

এবার বিপর্যয় সামলে ২৬২ রান ডাচদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে ৮২ রানে পাঁচ উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস। একশ’র পরে তারা হারিয়েছিল ষষ্ঠ উইকেট। ওই ধাক্কা সামলে ২৪৫ রানের সংগ্রহ নিয়ে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছিল তারা।

এবার শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। ৯১ রানে হারায় ৬ উইকেট। ওই ধাক্কা সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচ্ট ও লগান ফন বিকের ফিফটিতে ২৬২ রান তুলে অলআউট হয়েছে নেদারল্যান্ডস।

শনিবার লক্ষ্নৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। ৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ফিরে যান সিমি সিং। ৪৮ রানে দলটি হারায় দ্বিতীয় উইকেট। আউট হন ম্যাক্স ওডড (১৬)।

এরপর একে একে কলিন আকারম্যান (২৯), ব্যাস ডি লিড (২) ও তেজা নাদামানু সাজঘরে ফিরে যান। অধিনায়ক স্কট এডওয়ার্ড ১৬ রান করে ফিরলে একশ’র আগে ছয় উইকেট হারায় ডাচরা। সেখান থেকে এংগেলব্রেচ্ট ৮২ বলে চারটি চার ও এক ছক্কায় ৭০ রান করেন। ফন বিক ৭৫ বলে এক চার ও ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে পেসার দিলশান মাসুশঙ্কা ও কাশুন রাজিথা চারটি করে উইকেট নেন। তারা যথাক্রমে ৪৯ ও ৫০ রান খরচ করেন। একটি উইকেট নেন মহেশ থিকশানা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments