বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডানকি’
spot_img
spot_img

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডানকি’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের সিনেমা ‘ডানকি’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ‘বলিউড বাদশা’খ্যাত শাহরুখ খান অভিনীত এই সিনেমা দেশে মুক্তির জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তি পাবে। এরই মধ্যে মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশে ডানকির পরিবেশক অনন্য মামুন।

খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ আগামী ২১ ডিসেম্বর ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার চেষ্টা করছেন অনন্য মামুন। সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি।

অনন্য মামুন বলেন, সোমবার মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাবো। বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমার জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে এটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments