শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাস্বাস্থ্য সুরক্ষায় কাঁচা টমেটোই সেরা
spot_img
spot_img

স্বাস্থ্য সুরক্ষায় কাঁচা টমেটোই সেরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ মৌসুমে বাঙালি রসনায় পিঠেপুলির স্বাদের সঙ্গে যুক্ত হয় আরও একটি উপাদান! শীতের হরেক রকমের বাহারি সবজি। তাই শীতকালে জমিয়ে মৌসুমি শাক সবজি উপভোগ করেন অনেকেই। এ সময়টাতে সবচেয়ে জনপ্রিয় সবজি কাঁচা টমেটো। শীতকালে কাঁচা সবুজ সতেজ টক টক টমেটোই সকলের পছন্দ। শুধু স্বাদ নয় গুণেও অনন্য এই কাঁচা টমেটো। জেনে নেয়া যাক সুস্বাস্থ্যে কাঁচা টমেটোর অবদান।

শীতে অনেকের মৌসুমি রোগের প্রকোপ বাড়ে। তাই শীতের সবজি হিসেবে বেছে নিতে পারেন কাঁচা টমেটো, কেননা ভিটামিন সি-তে ভরপুর এই সবজি যা আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে শতগুণে। শুধু তাই নয় দাঁত ও ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার।

কাঁচা টমেটো খেলে ভালো থাকে হৃদযন্ত্রও। এতে থাকা লাইকোপিক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের খেয়াল রাখে।

ভিটামিন বি এবং পটাশিয়াম সমৃদ্ধ এই সবজি কোলেস্টেরলের মাত্রা ঠিক তো রাখেই সেই সাথে রক্তচাপও স্বাভাবিক রাখতে সাহায্য করে।

বাতের ব্যথা এবং হাড়ের ক্ষয় রোধ করতেও খেতে পারেন কাঁচা টমেটো। এতে থাকা ভিটামিন কে এবং ফসফেট হাড় ভালো রাখে।

এছাড়াও কাঁচা টমেটোতে থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক এসিড শরীরকে ক্যান্সারমুক্ত থাকতে সাহায্য করে, কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। শুধু তাই নয় প্রস্টেট ক্যানসার বা পেটের ক্যানসারের ঝুঁকিও কমায় এই সবজি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments